চট্টগ্রামে ৯৯৯-এ ফোন নারীকে হাসপাতালে নিল পুলিশ চট্টগ্রামে ৯৯৯-এ ফোন নারীকে হাসপাতালে নিল পুলিশ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

চট্টগ্রামে ৯৯৯-এ ফোন নারীকে হাসপাতালে নিল পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

চট্টগ্রামের হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকা থেকে প্রসব যন্ত্রণায় অচেতন অবস্থায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে ওই নারী একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নারীটিকে হালিশহর থানার এসআই সতেজ বড়ুয়া হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার (৮ জুন) চট্টগ্রামের হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে ভারসাম্যহীন ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার ছেলে সন্তান সুস্থ আছে।

তিনি জানান, নবজাতককে দেখাশোনার জন্য আপাতত স্থানীয় এক দম্পতির কাছে রাখা হয়েছে। নবজাতকের বিষয়ে আজ (মঙ্গলবার) আদালতে আবেদন করা হবে। এরপর আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ জুন) বিকেল ৪টা ২০ মিনিটে ৯৯৯-এ একজন ফোন করে জানান, চট্টগ্রামের নয়াবাজার বিশ্বরোডের কাঁচা বাজারের সামনে মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব যন্ত্রণায় অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে বিষয়টি হালিশহর থানার মোবাইল ডিউটি করা এসআই সতেজ বড়ুয়াকে জানানো হয়।

সতেজ বড়ুয়া ৯৯৯-এ কলকারী ব্যক্তি সুমনসহ অন্যদের সহায়তায় ওই নারীকে রাস্তা থেকে তুলে ব্র্যাক মেটারনিটি সেন্টারে ভর্তি করান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে ওই নারী একটি ছেলে সন্তান প্রসব করে।

পরে বাচ্চা ও মায়ের দেখাশোনা করার জন্য লাইটহাউজ কনসোর্টিয়াম এনজিওর কর্মী শারমিনকে সঙ্গে নেওয়া হয়। তাকে সঙ্গে নিয়ে বাচ্চা এবং বাচ্চার মায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের। পরে বাচ্চাটিকে দেখাশোনার জন্য স্থানীয় এক দম্পতির কাছে রাখা হয়। মানসিক ভারসাম্যহীন মা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!