এস এম সুলতানের শিষ্য চিত্র শিল্পী সমির মজুমদারের চির বিদায় এস এম সুলতানের শিষ্য চিত্র শিল্পী সমির মজুমদারের চির বিদায় – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

এস এম সুলতানের শিষ্য চিত্র শিল্পী সমির মজুমদারের চির বিদায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের শিষ্য ও শিল্পী সুলতানের হাতেগড়া শিশু শিক্ষা প্রতিষ্ঠান এস.এম সুলতান শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৩১ মে) ভোর ৫টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পূত্রসন্তান স্বনীল মজুমদারসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
চিত্রশিল্পী সমীর মজুমদারের বাড়ি নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পংকবিলা গ্রামে। সম্প্রতি তিনি ডায়াবেটিস, লিভার,কিডনি,স্বাসতন্ত্রসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। তার মৃত্যুতে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বেলা ১১ টার দিকে প্রয়াত এই শিল্পীর মরদেহ নড়াইলে এসে পৌঁছালে প্রথম সুলতান মঞ্চে নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এরপর মরদেহ তার প্রিয় প্রতিষ্ঠান শিশুস্বর্গে আনা হয় শেষ বারের মত।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার লিখন কুমার রায়, জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী, খুলনা আর্ট কলেজের সাবেক শিক্ষক চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল এস.এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ চিত্রশিল্পী অনাদি বৈরাগী, এস.এম সুলতান কমপ্লেক্স-এর কিউরেটর তন্দ্রা মুখার্জি, চিত্রশিল্পী নিখিল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রতিনিধি গ্যালারি সুপারভাইজার মিজানুর রহমান,সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটুসহ অসংখ্য ভক্ত অনুরাগে উপস্থিত থেকে তার প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

এরপর প্রয়াত শিল্পীর মরদেহ পংকবিলা গ্রামের বাড়িতে নেওয়া হয় এবং শনিবার বিকালে নিজ বাড়ির অঙ্গিনায় তাকে সমাধিস্থ করা হয়।

প্রসঙ্গত, চিত্রশিল্পী সমীর মজুমদার ১৯৭০ সালের ৬ মার্চ নড়াইলের পঙ্কবিলা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রয়াত এই শিল্পী ১৯৯৪ সালে খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ (ব্যাচেলার অফ ফাইন আর্টস) পাশ করেন। তিনি শিল্পের বিভিন্ন মাধ্যমে ( যেমন-তেল রং, জল রং, চারকোল, কলম, কাঠ, পেন্সিল, এক্রেলিক ও ভাস্কর্য) একাধারে কাজ করেছেন। নড়াইলের সুলতান মঞ্চের শিল্পী এস.এম সুলতানের আবক্ষ ভাস্কর্য তার হাতে তৈরি করা।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!