এসএসসি আগামী ১১ নভেম্বর,এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু এসএসসি আগামী ১১ নভেম্বর,এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

এসএসসি আগামী ১১ নভেম্বর,এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

মহামারি করোনার কারণে আটকে থাকা ২০২১ সালের এসএসসি পরীক্ষা আগামী ১১ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর শুরু হবে। এ দিন থেকে পরীক্ষা শুরু করতে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে রুটিন প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। 

বোর্ড সূত্র জানিয়েছে, আগামী ১১ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রুটিন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দু-একদিনের মধ্যেই পরীক্ষার বিষয়ে বিস্তারিত ‘গাইডলাইন’ প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে বোর্ডের।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এসএম আমিরুল ইসলাম বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন এখনও চূড়ান্ত হয়নি। ১১ নভেম্বর এসএসসি এবং ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি আমাদের শেষ পর্যায়ে। পরীক্ষা শেষ হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে ফল প্রকাশ করার প্রস্তুতি রয়েছে।

জানা গেছে, করোনার কারণে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধুমাত্র ঐচ্ছিক বিষয়ে অনুষ্ঠিত হবে। আবশ্যিক বাংলা, ইংরেজি ও ধর্ম-এসব বিষয়ে পরীক্ষা হবে না। শুধুমাত্র গ্রুপভিত্তিক বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা শুধু তাদের ‘ঐচ্ছিক’ বিষয়গুলোর পরীক্ষায় অংশ নেবে। চতুর্থ বিষয়সহ তিনটি বিভাগের মোট ১২টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ২৩ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। গতবছর এ পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এ হিসেবে এবার প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী বেড়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৮ লাখ তিন হাজার ৩৭৩ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে চার লাখ ৭১ হাজার ৮২২ জন, রাজশাহীতে দুই লাখ সাত হাজার ৬৪৭ জন, কুমিল্লায় দুই লাখ ২২ হাজার ৬৪৮ জন, যশোরে এক লাখ ৮১ হাজার ১৮৫ জন, চট্টগ্রামে এক লাখ ৬০ হাজার ৪৯২ জন, বরিশালে এক লাখ ১৪ হাজার ৪৯২ জন, সিলেটে এক লাখ ২০ হাজার ৯৩৯ জন, দিনাজপুরে এক লাখ ৯৩ হাজার ৪৪৬ জন ও ময়মনসিংহ বোর্ডে এক লাখ ৩০ হাজার ৭০২ জন পরীক্ষার্থী রয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় তিন লাখ এক হাজার ৭৫২ জন। কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালসহ এবার মোট এসএসসি পরীক্ষার্থী প্রায় ২৩ লাখ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!