
স্টাফ রিপোর্টার, নড়াইল
এনসিপির প্রার্থীরা আগামী নির্বাচনে যে ভোট পাবে অন্য প্রর্থীরা তার এক তৃতীয়ংশ ভোটও পাবে না বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) নড়াইলের মুখ্য সংগঠক নড়াইল -১ আসনের মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান উজ্জ্বল।

নড়াইল -১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান উজ্জ্বল লিপলেট বিতরন করেন। ছবি: নড়াইল নিউজ ২৪.কম
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবরা এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন ও লিপলেট বিতরন কালে তিনি এসব কথা বলেন।

নড়াইল -১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান উজ্জ্বল। ছবি: নড়াইল নিউজ ২৪.কম
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে এনসিপিকে সহযোগিতা করুন। আমরা সব সময় আপনাদের পাশে থাকবো। এনসিপির পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় তিনি পূজা মণ্ডপগুলোতে অনুদান প্রদানেরও ঘোষনা দেন। এসময় জেলা সংগঠক সাইদুর রহমান, কালিয়া উপজেলা সংগঠক ইয়াসিন আরাফাত মামুন, শিংগাসুলপুরের সংগঠক জামাল শেখ,
কলোড়া ইউনিয়নের সংগঠক সোহেল শেখ, ভদ্র বিলা ইউনিয়ানের সংগঠক নুর ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।