
স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল
নড়াইল-২ আসনের মনোনিত প্রার্থী ড.ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে ধানের শীষের নির্বাচনী বিশাল সমাবেশ অনুষ্টিত হয়েছে। রোববার বিকালে নড়াইলের লোহাগড়া মোল্যার মাঠে বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য নড়াইল-২ আসনের মনোনিত প্রার্থী ড.ফরিদুজ্জামান ফরহাদ।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সাংগঠিনক সম্পাদক(খুলনা বিভাগ) মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, জেলা যুবদরের সভাপতি মশিয়ার রহমান, জেলা শ্রমীক দলের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আতিকুর রহমান প্রিন্স, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক আবিদুল ইসলাম খান, লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহামুদ আলম, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমূখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, দেশে স্বল্প সময়ে সবচেয়ে বেশি চাঁদাবাজি, অনিয়ম দুর্নীতি করেছে এনসিপি। তারা নাকি দেশের প্রধানমন্ত্রী হবে। এখন তারা অটোপাশ চাচ্ছে।অটোপাশের জন্য আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। তাদের নাকি জনসমর্থন আছে, তাহলে ভোটে এত ভয় কেন ?

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
ড.ফরিদুজ্জামান ফরহাদের বলেন, আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষের শক্তির মধ্যে। বিএনপি স্বাধীনতার পক্ষের দল আর প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধী চক্র। স্বাধীনতা বিরোধী চক্র অনেক শক্তিশালি তাই সকলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান বক্তরা।
এর আগে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতা-কর্মি মাঠে মিছিল নিয়ে হাজির হন। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।