অভিষেকেই ডেভন কনওয়ের বিশ্ব রেকর্ড অভিষেকেই ডেভন কনওয়ের বিশ্ব রেকর্ড – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

অভিষেকেই ডেভন কনওয়ের বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:

টেস্ট ক্রিকেটে শুরুটা কী দুর্দান্তভাবেই না করেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে! লডর্স টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। ওপেনার হিসেবে অভিষেক ম্যাচে দুই ইনিংস মিলে ২২৩ রান সংগ্রহ করেন কনওয়ে।

এখন থেকে ঠিক ৩৯ বছর আগে ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার ওপেনার কেপলার ওয়েসেলস প্রথম ইনিংসে ১৬২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪৬ মিলে ২০৮ রান করেছিলেন। তবে অভিষেক ম্যাচে যে কোনো পজিশনে রেকর্ড সর্বোচ্চ ৩১৪ রান করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ললেন্স রো। তিনি ১৯৭২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কিংসটনে প্রথম ইনিংসে ডাবল (২১৪) আর দ্বিতীয় ইনিংসে (১০০*) সেঞ্চুরি করেন।

অভিষেক টেস্ট সব ব্যাটসম্যান মিলিয়ে সর্বোচ্চ রান করার তালিকায় কনওয়ের অবস্থান পঞ্চমে। এ তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ললেন্স রো। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৭ রান করা ইংল্যান্ডের ব্যাটসম্যান টিপ ফস্টার আছেন এ তালিকার দ্বিতীয় স্থানে।

এ তালিকায় তৃতীয় স্থানে আছেন ইয়াসির হামিদ। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের ব্যাটসম্যান ২৭৫ রান (১৭০‍ ও ১০৫) করেন। ২৫০ রান নিয়ে চতুর্থ স্থানে থাকা কাইল মেয়ার্সের কীর্তিটিও বাংলাদেশের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান এই কীর্তি গড়েছেন এ বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!