স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার কর্তৃক সদ্য ঘোষিত নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটির উপর আনিত অভিযোগ ভূল প্রমানিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার অন্তগত লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি উপর আরোপিত স্থগিত আদেশ প্রত্যাহার করা হলো। একই সাথে বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার উপর আরোপিত স্থগিত আদেশ প্রত্যাহার করা হলো।
[caption id="attachment_7512" align="aligncenter" width="300"]
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
উল্লেখ্য, গত ২৫ জুলাই লোহাগড়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছে এস,এম, মারুফ হোসাইন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ সজীব মুসল্লী।
এছাড়া লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে ফাহিম ফয়সাল সৌরভ, শিমুল খান, নয়ন মীনা,ইমরান হোসেন, রনো মোল্লা ও সাইফুল্লাহ ফয়সাল রিমু। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে নাজমুস সাদাত নোভা, শেখ শাহিন, রাফিদুল ইসলাম রাজু ও মোঃ অমিত হাসান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে থান্দার মনিরুজ্জামান সোহাগ,পাপন হাজরা,আশিকুর রহমান রিয়ান।
আর লোহাগড়া পৌর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছে আব্দুল্লাহ আল মামুন( রুহান) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ নাইমুর রহমান আরমান।
এছাড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে সাজ্জাদুল ইসলাম সোহেল ও তন্ময় শীল। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে নয়ন বিশ্বাস ও শেখ রাসেল।এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে গোলাম রাব্বি ভূঁইয়া।
আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে নতুন নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে ২৬ জুলাই বিতর্কিতদের দিয়ে কমিটি করায় নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি কমিটি ঘোষনার ২৪ ঘন্টা পার হতে না হতেই স্থগিত করা হয়েছে।সেই সাথে জেলা ছাত্রলীগের কার্যক্রমও স্থগিত করা হলো।বাংলাদেশ ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখা কর্তৃক সদস্য ঘোষিত লোহাগড়া উপজেলা ও পৌর শাখা কমিটি স্থগিত করা হলো।
সেই সাথে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্তু বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার সকল কার্যক্রম স্থগিত করা হয়।
আরও পড়ুন: দীর্ঘ ৯ বছর পর লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন