যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ড.ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার নাকসী বাজারে এ সমাবেশ অনুষ্টিত হয়।

সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ড.ফরিদুজ্জামান ফরহাদ।

নড়াইল-২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ড.ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ধানের শীষে ভোট দেয়া মানের তারেক রহমানকে ভোট দেয়া,ধানের শীষে ভোট দেয়া মানে এ দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করা।

তিনি আরও বলেন, বিএনপির নেতা-কর্মিরা কখনও ধানের শীষের বাইরে যেতে পারেনা, আর যারা ধানের শীষের বাইরে যায় তারা বিএনপি করতে পারেনা। তাই নড়াইলের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজা করার আহ্বান জানান তিনি।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক শাহারিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, বিএনপি নেতা আসাদুজ্জামান জামান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওহিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃতৈয়্যেবুর রহমান, নগর বিএনপি নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা শাহীন বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুজ্জামান মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, জেলা কৃষক দলের সিনিয়র সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল প্রমূখ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!