স্টাফ রিপোর্টার, নড়াইল
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তারেক রহমানের বার্তা এটাই জনগনের পাশে দাঁড়াতে হবে, জনগনের সাথে থাকতে হবে। বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে।
নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশার শিকদারের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার বিকালে নড়াইলের নড়াগাতী থানার সি.এম.বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
[caption id="attachment_48506" align="aligncenter" width="300"]
ছবি: নড়াইল নিউজ ২৪.কম[/caption]
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল দেশী- বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করে ভোট অনুষ্টিত হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে হবে।
বিএনপি ক্ষমতায় এলে মানুষের জন্য কাজ করে,এলাকার উন্নয়ন হয়,দেশের অর্থ বিদেশে পাচার হয় না। তাই আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান।
মরহুমের পুত্র মুফতী আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম (মনা), গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, পুজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ সুকেশ সাহা, গ্রীন ফোর্স বাংলাদেশের সদস্য মিকাইল রহমান, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবির প্রমূখ।
[caption id="attachment_48507" align="aligncenter" width="300"]
ছবি: নড়াইল নিউজ ২৪.কম[/caption]
স্মরণসভা শেষে পরে দোয়ার সাহফিল অনুষ্টিত হয়।
উল্লেখ্য, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশার শিকদার ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখেন।