স্টাফ রিপোর্টার:
জীবন জীবীকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ" সম্ভাবনা ও সমৃদ্ধির বাজেট ২০২১-২২, শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করায় গণতন্ত্রের মানসকন্যা গণমানুষের প্রাণের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার আয়োজনে আনন্দ মিছিলটি শহরের পুরাতন টার্মিনাল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
[caption id="attachment_2063" align="aligncenter" width="300"]
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সাবেক সহ-সম্পাদক হাসানুর কবীর ইমন, সহ-সভাপতি তানভির আশিক, মাহাবুবুর রহমান, রোমান রায়হান, সন্দিপ মজুমদার, মিঠুন বিশ্বাস রাজু, যুগ্ম-সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, ওয়ালিদ হাসান, নাইমুল ইসলাম মোল্যা, সজল আহম্মেদ শ্রাবন, সাহিত্য বিষয়ক সম্পাদক তানজিম শাকিব অনিক, উপ-প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, সদস্য তানভীর হিরন, থান্দার মনিরুজ্জামান সোহাগ, আসিফ খান, সোহান মোল্যা, মাজেদুল ইসলাম প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।