প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২১, ১১:০১ এ.এম
নড়াইল জেলার উন্নয়নে মাশরাফির সাথে থাকুন

এলাকার উন্নয়নে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট জনগণের প্রত্যাশা থাকবে এটাই স্বাভাবিক। আর যেখানে নড়াইল-০২আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা সেখানে প্রত্যাশা অন্যদের তুলনায় অনেক বেশী কারন তিনি জনকল্যাণে কাজ করতে সর্বদা সচেষ্ট থাকেন। এছাড়া আমরা সাধারণ জনগণ বিশ্বাস করি হয়ত মাশরাফি ভাই চাইলে এই কাজটা হয়ে যাবে।
তবে আমাদেরও বাস্তবতা উপলব্ধি করতে হবে,সরকারী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অফিসিয়াল নিয়ম নীতি অনুসরণ করতে হয়,তারপর অর্থের সংস্থান আছে কিনা সেটা দেখতে হয়, টেন্ডার প্রক্রিয়া রয়েছে,সুতরাং যে কোন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিকল্পনামাফিক একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। এই সময়টুকু তো আমাদের ধৈর্য্য সহকারে অপেক্ষা করতেই হবে।
এছাড়া আমাদের শহরঞ্চল বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অল্প পরিসরে স্বল্প সময়ে যে সকল উন্নয়ন কার্য প্রয়োজন যেমন অল্প দূরত্বের মাটির রাস্তা ইটের সলিং দ্বারা পাঁকাকরন এসকল ক্ষেত্রে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদে উন্নয়ন কাজের জন্য যে বরাদ্দ আসে সেখান থেকে খুব সহজেই বাস্তবায়ন করা যায় তাছাড়া এটা তাহাদের দায়িত্ব।
সর্বশেষ নড়াইল-০২ আসনের আপামর জনসাধারনের প্রতি অনুরোধ থাকবে যেহেতু মাশরাফি বিন মোর্ত্তজা এমপি হিসেবে দায়িত্বের ২বছর অতিক্রান্ত করেছেন। এর মধ্যে আবার বৈশ্বিক দূর্যোগ করোনা ভাইরাস চলমান বিশ্বকে থমকে দিয়েছে। এছাড়া আমাদের জেলার প্রত্যাশিত উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘ চল্লিশ বছরের সমস্যা চাইলে তো আর মুহূর্তের মধ্যে সবকিছু সমাধান করা সম্ভব না। এতটা দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি সেহেতু বাস্তবতার নিরীক্ষে বিবেচনা করে আরও কিছুদিন ধৈর্য্য সহকারে অপেক্ষা করি এবং এমপি মহোদয়কে আমাদের সমস্যা সমাধানে পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সময় দেয়, ইনশাআল্লাহ্ নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান সেটা খুব বেশী দূরে নয়। নড়াইল জেলার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মনোনীত প্রতিনিধি মাশরাফি বিন মোর্ত্তজার সাথে থাকুন।
লেখক পরিচিতি
শেখ আশরাফুজ্জামান মুকুল
সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ
নড়াইল জেলা শাখা
Copyright © 2026 Narailnews24.com-নড়াইল নিউজ ২৪. All rights reserved.