স্টাফ রিপোর্টার:
নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক- অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা- অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর জেলা পর্যায়ের দুইদিনব্যাপী খেলা শেষ হয়েছে। রোববার বিকেলে বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
[caption id="attachment_3040" align="aligncenter" width="300"]
ছবি:-নড়াইল নিউজ ২৪.কম[/caption]
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টে নড়াইল পৌরসভা দল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব খেলায় লোহাগড়া উপজেলা দল চ্যাম্প্য়িন হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টে নড়াইল পৌরসভা দল টাইব্রেকারে ৫-৪ গোলে নড়াইল সদর উপজেলা দলকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
এছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব টুর্ণামেন্টে লোহাগড়া উপজেলা দল ২-০ গোলে নড়াইল সদর উপজেলা দলকে পরাজিত করে জেলা চ্যাম্প্য়িন হয়। চ্যাম্পিয়ন দুই দল এরপর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
[caption id="attachment_3062" align="aligncenter" width="300"]
ছবি:-নড়াইল নিউজ ২৪.কম[/caption]
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, লোহাগড়া উপজেলা সমবায় অফিসার মোঃ তারিকুল ইসলাম, পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কৃষ্ণপদ দাস, সৈয়দ তরিকুল ইসলাম, আব্দুর রশিদ মন্নু। এসমংয় সরকারি কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন দলের কর্মকর্তা ও খেলোয়ার , সাংবাদিক সহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
[caption id="attachment_3063" align="aligncenter" width="300"]
ছবি:-নড়াইল নিউজ ২৪.কম[/caption]
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘ কোভিট-১৯ এর কারনে আমরা কঠিন সময় অতিবাহিত করছি। তরুন সমাজ আজ ঘরবন্দি। তার মধ্যেও আমরা দর্শকদের নিরুৎসাহিত করে য় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক- অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা-অনুর্ধ্ব-১৭ ) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন করেছি। আশা করি এই দুর্যোগ কেটে গেলে আগামী জাকজমকপূর্ণভাবে এই টুর্ণামেন্ট আয়োজন করা হবে।
[caption id="attachment_3045" align="aligncenter" width="300"]
ছবি:-নড়াইল নিউজ ২৪.কম[/caption]