স্টাফ রিপোর্টার
নড়াইল পুরাতন ফেরিঘাটের সীমাখালী মারকাজুল ইসলাম পরিচালিত মাদরাসা ওমর ইবনে খাত্তাব(রা:) ও এতিমখানার শিক্ষক শের আলীর নির্যাতনে মুশফিকুর রহমান স্বাধীন (৯) নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে। বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর লস্কারপুর গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে।
[caption id="attachment_9067" align="aligncenter" width="300"]
আহত শিক্ষার্থী স্বাধীন। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
জানাগেছে, মুশফিকুর রহমান স্বাধীনসহ শিক্ষার্থীরা আসরের নামাজ শেষে উচ্চস্বরে কথা বলছিলেন। এসময় শিক্ষক শের আলী লাঠি দিয়ে পিটিয়ে যখম করে।
মুশফিকুর রহমান স্বাধীন বলেন, অন্য ছেলেরা কথা বলছিলো আর হুজুর এসে আমাকে লাঠি দিয়ে মারছে।
অভিভাবক মাহাবুবুর রহমান নড়াইল নিউজ ২৪.কমকে জানান, শুধু আমার ছেলে নয় এই এতিমখানা থেকে শিক্ষক শের আলীর নির্মম নির্যাতনে এখান থেকে আগে অনেকে পালিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ট বিচার দাবি করেন।
[caption id="attachment_9069" align="aligncenter" width="300"]
অভিযুক্ত শিক্ষক শের আলী। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
অভিযুক্ত শিক্ষক শের আলী নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, পোলাপানরা লাফালাফি করতে ছিল আমি ওই দেখে একটা বাড়ি দিছি পরে ওর লেগে গেছে আমি ইচ্ছা করে মারিনি বলে দাবি করেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, বিষয়টি আমার জানানেই এখনই খবর নিচ্ছি।