
স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও ৪২ জন আক্রান্ত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নড়াইল সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১জন এবং লোহাগড়া উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নড়াইলের লোহাগড়ায় রীনা পারভীন (৫৫) নামে এক মহিলার করোনায় মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি লক্ষ্মীপাশায় সে ওই গ্রামের মঈনউদ্দীনের স্ত্রী। অপরদিকে বাতাশি গ্রামের হামিদা বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। নড়াইল সদর উপজেলার বড়গাতী গ্রামের খাদিজা বেগম। এসময় আরও ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩৫ জন সদরে এবং লোহাগড়ায় ৭জন আক্রান্ত রয়েছে।