প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২১, ৩:৫৫ এ.এম
নদী ভাঙ্গন কবলিত এলাকায় ঈদ উপহার দিলেন ফারহানা রেজা

স্টাফ রিপোর্টার:
নড়াইলের নদীভাঙ্গন কবলিত এলাকায় করোনার সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউনে ক্ষতিগ্রস্থ, কর্মহীন, অসহায় ও দুঃস্থ পরিবারগুলোকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার দেয়া হয়েছে।
রবিবার সকালে ঈদ উপহার দিয়েছেন ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্র পক্ষের অন্যতম আইনজীবী, নড়াইল জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য অ্যাডভোকেট ফারাহানা রেজা পিউলী। ঈদ উপহারের মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পেয়াজ, দুধ, চিনি ও সেমাই।
অসহায় ও দুঃস্থ্যদের মাঝে অ্যাডভোকেট ফারহানা রেজার পক্ষে ্এসব উপহার বিতরণ করেন শিয়েরবর গ্রামের আদর্শ কৃষক মোঃ সারেজান মোল্যা, বাকি মোল্যা, নড়াইল জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌফিক হাসান সোহান প্রমুখ।
এছাড়া তিনি নড়াইল জেলা আওয়ামীলীগ কতৃক চলমান সংকটকালে জরুরী স্বাস্থ্য সেবা ও চিকিৎস্যা কার্যক্রমকে এগিয়ে নিতে একটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।
অ্যাডভোকেট ফারাহানা রেজা পিউলী’র পিতা অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাটর্নীজেনারেল পদমর্যাদায় রাষ্ট্রপক্ষের আইনজীবি হিসেবে নিযুক্ত আছেন।
তাঁদের গ্রামের বাড়ী নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে। অ্যাডভোকেট ফারাহানা রেজা পিউলী পেশাগত কারনে রাজধানীতে অবস্থান করলেও দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে এলাকায় মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন।
অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলি বলেন, “পেশাগত কারনে রাজধানীতে অবস্থান করলেও বিভিন্ন সময়ে সাধ্যমতো নড়াইলের মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আগামীতেও অসহায় মানুষের পাশে দাড়ানোর চেস্টা করবো।”
এভাবে সমাজের সকল সামর্থবান ব্যাক্তিগণ যদি সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাড়াতেন তাহলে আমাদের আশেপাশের কেউ তাদের পরিবার নিয়ে কষ্টে থাকতো না।
Copyright © 2026 Narailnews24.com-নড়াইল নিউজ ২৪. All rights reserved.