
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল-২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে শহরের চৌরাস্তা থেকে মশাল মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান প্রমূখ। বক্তরা, অবিলম্বে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামানের মনোনয়ন বাতিল করে মনিরুল ইসলামকে পু:ন বহাল করার দাবি জানান। পাশাপাশি আগামীকাল রোববার বিকালে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষনা করা হয়। মনিরুল ইসলামকে পুঃন বহাল করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষনার হুশিয়ারি দেন বক্তরা। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নড়াইল-২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দেয়া হলেও চূড়ান্ত মনোনয়ন দেয়া হয় এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদকে।