স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে ঢাকাগামী হানিফ পরিবহন ও যশোরগামী যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৬ যাত্রী। এর মধ্যে মারাত্নক আহত দুটি শিশু। মঙ্গলবার (৫ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল-ঢাকা সড়কের তালতলা নামক স্থানে ভয়াবহ এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহন(গাজীপুর জ ০৪-০২৭৭) বিপরীত দিক থেকে আসা যশোরগামী স্থানীয় পরিবহন(ঢাকা মেট্রো-ব-১৪৯৭৭৫) গাড়িটিকে সরাসরি আঘাত করে। এসমময় দুটি গাটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ৬ জন আহত হয়। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক লিয়াকত আলী বলেন, দুর্ঘটনায় দুমড়ে যাওয়া যাত্রীবাহি বাসটি রেকার দিয়ে তুলামপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।