স্টাফ রিপোর্টার, নড়াইল
বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী নড়াইলে দ্বিতীয় আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
[caption id="attachment_34901" align="aligncenter" width="300"]
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
শনিবার শহরের একটি গেস্ট হাউজে এস এম সুলতান ইন্টারন্যাশনাল ফ্যান আর্টিস্ট গ্রুপ, নড়াইলের আয়োজনে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
[caption id="attachment_34902" align="aligncenter" width="300"]
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
এস এম সুলতান ইন্টারন্যাশনাল ফ্যান আর্টিস্ট গ্রুপের পরিচালক সমীর কুমার বৈরাগীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এস এম সুলতান ইন্টারন্যাশনাল ফ্যান আর্টিস্ট গ্রুপের উপদেষ্টা ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু।
[caption id="attachment_34906" align="aligncenter" width="300"]
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, এস এম সুলতান সংগ্রহ শালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, এস এম সুলতান ফ্যান অর্টস্ গ্রুপের উপদেষ্টা মাহাবুবুর রহমান লিটু, ভারতের চিত্র শিল্প সুশান্ত সরকার, রুপালী রায়, নেপালের চিত্রশিল্পী শ্যামসুন্দর ইয়াদব প্রমূখ।
[caption id="attachment_34903" align="aligncenter" width="300"]
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
আর্ট ক্যাম্পে ১১ জন নেপালের চিত্র শিল্পী, ভারতের ৬ চিত্র শিল্পী ও বাংলাদেশের ১০ জন শিল্পী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করছেন।
[caption id="attachment_34904" align="aligncenter" width="300"]
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
বক্তরা বলেন, নেপাল, ভারত ও বাংলাদেশ একই সূত্রে গাথা। আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের মাধ্যমে প্রতিটি দেশের কৃষ্টি কালচার সম্পর্কে আমরা জানতে পারি। এ আর্ট ক্যাম্পের মাধ্যমে তিন দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বেশি সুদৃঢ় হবে।
[caption id="attachment_34905" align="aligncenter" width="300"]
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান বাংলাদেশকে তার চিত্র কর্মের মাধ্যমে বিশে^র কাছে তুলে ধরে ছেন। আমাদের বর্তমান প্রজন্মের সামনে সেগুলো তুলে ধরতেই আজগের এ আয়োজন।