নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হান্নান খান (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। হান্নান খান বুড়িখালি গ্রামের মৃত জরিফ খানের ছেলে। শনিবার (২৯ নভেম্বর) সকালে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে সংঘর্ষে তিনিসহ ৪জন গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বুড়িখালি গ্রামের এক বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে ওই গ্রামের আয়ুব মোল্যা ও মিন্টু খানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ালে মিন্টু খান পক্ষের হান্নান খান, ফারুক ভূইয়া, রাজিব ভুইয়া ও তবিবর ভূইয়া আহত হন। পরে গ্রামবাসী ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠান। এসময় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনায় পাঠানো হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু খান পক্ষের হান্নান খান মারা যান।

সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!