নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার, নড়াইল

শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচার এবং নড়াইলে অবস্থানকারীদের অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

শুক্রবার বাদজুম্মা শহরের পুরাতন বাস টার্মিনালে নড়াইলের সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আয়োজনে অনুষ্টিত মিছিল পূর্ব সমাবেশে গন অধিকার পরিষদের জেলা সভাপতি ইমাম হোসেন সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবিরের জেলা সেক্রেটারি তাজ মুহাম্মাদ, শিবিরের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিনিয়র যুগ্ম আহবায়ক শাফায়াত উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুর রহমান মেহেদী, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব ফারহান রানা প্রমূখ। পরে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রুপগঞ্জ নতুনস্টান্ডে গিয়ে শেষ হয়।এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা, সম্মুখ শারির জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদীর উপর হামলাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগামী ২৪ ঘন্টা মধ্যে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম ঘোষণা করে বলেন, অন্যথায় ছাত্র জনতা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আর এজন্য সরকারকে দায়ী থাকতে হবে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!