
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে আওয়ামীগ নেতা আল ইমাম ও খাজা ফকিরের নেতৃত্বে ৩০ জন বিএনপিতে যোগদান করেছেন। জেলা বিএনপির কার্যালয়ে শনিবার নড়াইল-২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের হাতে ধানের শীষ দিয়ে বিএনপিতে যোগদান করেন। এসময় নড়াইল সদর উপজেলা আওয়ামীগের সদস্য আল ইমামকে ফুলেল মালা দিয়ে বরন করে নেন তিনি।
এসময় কৃষক দলের খুলনা বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, খন্দকার ইজাজুল হাসান বাবু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ওহিদ বিশ্বাস, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খাঁন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রমূখ।