স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মোঃ রবিউল ইসলাম। এর আগে তিনি ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। বুধবার তিনি দায়িত্ব গ্রহন করেন বিদায়ী পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের কাছ থেকে।
জানাগেছে, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদে স্নাতক (২০০২) ও স্নাতকোত্তর (২০০৪) ডিগ্রি অর্জন করেন তিনি। ২০০৬ সালে ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দেন মোঃ রবিউল ইসলাম। এর পর র্যাব ও বরিশাল সদরে সার্কেল এএসপি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া দু’বার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশ নেন—২০১৩-১৪ এবং ২০১৭-১৮ সালে সুদানে দায়িত্ব পালন করেন এই কর্মকর্তা।