নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপেোর্টার, নড়াইল

নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত হলেন কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত।
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুলে সিদ্ধান্তে শনিবার তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়। কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একটি মিথ্যা ভিত্তিহীন এবং কাল্পনিক অভিযোগ দিয়ে কেন্দ্রীয নেতাদের ভূল বুঝিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করিয়েছিলেন। তৎকালী জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম। নিজেই বর্তমানের দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করেছে।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

তিনি আরও বলেন, বিএনপিসহ অঙ্গসহযোগি সংগঠন বিগত যেকোন সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালি হবে। পাশাপাশি নড়াইল-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী  বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ড.ফরিদুজ্জামান ফরহাদের ধানের শীষ প্রতিককে বিজয়ী করে দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে। তাই দলীয় নেতা-কর্মিসহ সকলের প্রতি ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান। এর আগে ঢাকা থেকে সন্ধ্যায় তিনি নড়াইলে আসেন।

উল্লেখ্য, নড়াইলের কৃতি সন্তান মোস্তফা কামাল মোস্ত নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!