
স্টাফ রিপোর্টার, নড়াইল
ন্যাশনাল পিপিলস পার্টি(এনপিপি) চেয়ারম্যান ও নড়াইল-২আসনে বিএনপির মনোনিত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিবেন। ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। শনিবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন কৃষক দলের খুলনা বিভাগীয় কৃষক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, খন্দকার ইজাজুল হাসান বাবু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ওহিদ বিশ্বাস, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খাঁন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, সদর উপজেলা যুবদেলর আহ্বায়ক তারিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি প্রমূখ।
মতবিনিময় শেষে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সাধারন সম্পাদ মনিরুল ইসলামের বাস ভবনে যান তিনি। তবে বাড়ির প্রধান ফটকে তালা দেয়া থাকায় ফিরে যান। পরে জেলা প্রশাসেকের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে কালনা টোল প্লাজায় পৌঁছালে ৫ শতাধিক মােটরসাইকেল শোভাযাত্র করে কালনা টোল প্লাজা থেকে নড়াইলে আসেন তিনি।