স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ২য় বাৎসরিক অনুষ্ঠান হয়েছে। সংস্থার তুলারমাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইলের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনুর।
সংস্থার তুলারমাপুর ইউনিয়ন শাখার সভাপতি জাহিদুর রহমান মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবীর।
[caption id="attachment_34462" align="aligncenter" width="300"]
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
এসময় আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য সৈয়দ মোর্তজা আলী,তরফদার মাজহারুল ইসলাম,মুরাদ হোসেন,জাহিদুল ইসলাম,আব্দুস সাত্তার,তরফদার বখতিয়ার হোসেন,মোঃ আলী আকবর,তৌহিদুর রহমান মিনা,মোঃ রোস্তম আলী,ফিরোজ হোসেন,আর্শিদ হোসেন,মারুফাত ইসলাম,একরামুল হক,শেখ এনামুল হাসান,মোঃ মফিজুর রহমান, মোঃ আক্তার হোসেন,ইসরান হোসেন,এলাহী সরদার,মনিরুজ্জামান দুদু,আতিয়ার রহমান,গোলজার হোসেন প্রমুখ।
এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।