৮ কোটি মানুষ টিকার আওতায় আসবে ফেব্রুয়ারির মধ্যে – স্বাস্থ্যমন্ত্রী ৮ কোটি মানুষ টিকার আওতায় আসবে ফেব্রুয়ারির মধ্যে – স্বাস্থ্যমন্ত্রী – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান

৮ কোটি মানুষ টিকার আওতায় আসবে ফেব্রুয়ারির মধ্যে – স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি ডোজ টিকা পাওয়া যাবে।

জাহিদ মালেক বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে আশা করি যে ৭-৮ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করতে পারবো বা আরও বেশি করতে পারি, যদি ভ্যাকসিন এভেইলেভল হয়।

সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা দেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে।

মন্ত্রী বলেন, গত ১৫দিনে ভ্যাকসিন নিয়ে অনেক কাজ করা হয়েছে এবং অনেক অর্ডার দেওয়া হয়েছে। চায়নাতে নতুন ৬ কোটি ডোজের অর্ডারসহ মোট সাড়ে ৭ কোটি অর্ডার দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের অফার দিয়েছে, আমরা ভ্যাকসিন গ্রহণ করবো কিনা। সেগুলো আমাদের কিনে নিতে হবে। আমরা সেখান থেকে ৩ কোটি সিনোফার্ম টিকা পাব। আরও সাড়ে সাত কোটি ফাইজারের টিকা বিনামূল্যে আসবে।

মন্ত্রী বলেন, আমাদের ভ্যাকসিন যেভাবে প্রতিশ্রুতি পেয়েছি এবং অর্ডায় দিয়েছি তাতে আগামীতে খুব একটা অভাব দেখা দেবে না। যদি ১৬ কোটি ভ্যাকসিন পেয়ে যাই, তাহলে আমরা ৮ কেটি লোককে দিতে পারবো। এই ভ্যাকসিনগুলো ডিসেম্বরের মধ্যে আসার কথা। কোভ্যাক্সের ভ্যাকসিন যেটা ফ্রি আসবে সেটাও কিছু পাব।

তিনি বলেন, শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছে, আমরা ফ্রন্টলাইনারদের দিচ্ছি। সব কারখানার শ্রমিকদের পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা চাই দেশের প্রতিটি মানুষ ভ্যাকসিন পাক এবং সুরক্ষিত থাকুক।

মন্ত্রী বলেন, যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদের মধ্যে মৃত্যুর হার খুব কম। আমরা চাই সবাই ভ্যাকসিনেটেড হয়ে যাক। স্বাস্থ্যবিধি মানার জন্য এসময় দেশবাসীকে আহ্বান জানান তিনি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!