২০০ শিক্ষার্থী অপহরণ নাইজেরিয়ায় ২০০ শিক্ষার্থী অপহরণ নাইজেরিয়ায় – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

২০০ শিক্ষার্থী অপহরণ নাইজেরিয়ায়

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১
ফাইল ছবি

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ার এক স্কুল থেকে প্রায় ২০০ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। অপহৃতদের বয়স ৬ থেকে ১৮ বছর পর্যন্ত। রোববার দেশটির নাইজার প্রদেশের একটি ইসলামিক স্কুলে হয় এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে স্কুলে প্রবেশ করে জঙ্গিরা। এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে যায় তারা। এসময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। আহত হয় আরো একজন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোয় প্রায়ই এমন বড় ধরণের অপহরনের ঘটনা ঘটে।

২০১৪ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় চিবক শহরে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২৭৬ জন ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটার পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়। তবে সাম্প্রতিক হামলা ও অপহরণগুলো আলাদা কোন চক্র চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!