হত্যা মামলায় অভিনেতা ও সাংবাদিক শুভ সরকার গ্রেফতার হত্যা মামলায় অভিনেতা ও সাংবাদিক শুভ সরকার গ্রেফতার – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

হত্যা মামলায় অভিনেতা ও সাংবাদিক শুভ সরকার গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নড়াইল নিউজ২৪.কম বিনোদন:

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় নাট্য পরিচালক যারযিস আহমেদ এর পরিচালনায় শুরু হয়েছে নতুন একক নাটক “যে রাতে জোনাকির আলো নিভেছিল”-এর শুটিং। নাটকের গল্পে শকুন্তলা নামে এক তরুণীর রহস্যজনক খুনের ঘটনায় সাংবাদিক ও অভিনেতা শুভ সরকার-কে সন্দেহ ভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার করেছে আলোচিত এস আই মুরাদ,তবে এসআই মুরাদ একটি চরিত্রের নাম, যার আসল নাম মামুন চৌধুরী রিপন।

তবে এটি বাস্তব নয়—গল্পের অংশ হিসেবেই এমন নাটকীয় ঘটনা ঘটছে। নাটকে দেখা যায়, শকুন্তলা ও সুকুমারের (অভিনয়ে শুভ সরকার) মধ্যে গড়ে ওঠে এক আন্তরিক সম্পর্ক। কিছুদিন পর শকুন্তলার মৃত্যু ঘটলে সন্দেহের তীর যায় সুকুমারের দিকে।

গল্পে প্রেম, রসিকতা, আবেগ ও রহস্য—সবকিছু মিলিয়ে এক চমৎকার মিশ্র আবহ তৈরি করেছে এই নাটক। অভিনেতা শুভ সরকার বলেন,

“এটা খুবই ভালো একটি গল্প। প্রেম, বিনোদন, আবেগ—সবই আছে। আমার বাবার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মুকুল সিরাজ ভাই।” নাটকের সূটিং চলছে নড়াইলের বিভিন্ন লোকেশনে।

নাটকের নির্মাতা যারযিস জানান, দর্শকরা এই নাটকে এক ভিন্নধর্মী গল্প ও চরিত্রের স্বাদ পাবেন। খুব শিগগিরই নাটকটি ইউটিউব প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!