সোনালি ঝড় জ্যাকলিনের সোনালি ঝড় জ্যাকলিনের – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল

সোনালি ঝড় জ্যাকলিনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

 জ্যাকলিন ফার্নান্দেজ মানেই দর্শকদের মনে উষ্ণতার ঝড় মিউজিক ভিডিও বা সিনেমার গান। এবার জ্যাকলিন দর্শকদের ঝড় তুললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে খুবই সক্রিয় অভিনেত্রী। প্রায় নিয়মিতই পোস্ট করেন নিজের নানা পোজের ছবি।

সম্প্রতি নতুন ফটোশুটে তিনটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সে ছবিগুলোতে দেখা যাচ্ছে, সোনালি রঙের সোয়েটার টপ ও শর্ট স্কার্টে নিজেকে সাজিয়েছেন তিনি।

শুধু তাই নয়, পায়ে সোনালি রঙের হিল ও হাতে একই রঙের ব্যাগ। জ্যাকলিনের এ লুকে মেতেছেন ভক্তরা।

এক দিনের ব্যবধানে ছবিতে রিঅ্যাক্ট পড়েছে ১০ লাখের বেশি। আর কমেন্টও পড়েছে প্রায় ৬ হাজার। আর সেসব কমেন্টর বেশিরভাগই আগুন আর ভালোবাসার ইমোতে ভরা।

রিয়্যালিটি শো ডান্স প্লাসের সিজন সিক্সের অতিথি বিচারক হিসেবে দেখা যাবে জ্যাকলিনকে।

ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, ‘ডান্স প্লাস ৬! শোতে ফিরে এসে দারুণ লাগল!’

শোর প্রতিযোগীদেরও শুভকামনা জানান অভিনেত্রী। গত মাসেই মুক্তি পেয়েছে জ্যাকলিন অভিনীত ভূত পুলিশ সিনেমা। এতে তার সঙ্গে রয়েছেন সাইফ আলি খান, অর্জুন কাপুর ও ইয়ামি গৌতম।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!