সীতার ভূমিকায় কারিনা, চাইলেন এত টাকা! সীতার ভূমিকায় কারিনা, চাইলেন এত টাকা! – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান

সীতার ভূমিকায় কারিনা, চাইলেন এত টাকা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

রামায়ণ, মহাভারত থেকে গল্প নিয়ে কিংবা পৌরাণিক কাহিনী নিয়ে বলিউডে অনেক সিনেমাই বানানো হয়েছে। আবারো রামায়ণের গল্প পর্দায় আনতে যাচ্ছেন বলিউড পরিচালক অলৌকিক দেশাই। জানা গেছে, এই গল্পের ‘সীতা’র ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলিউডের সুপারস্টার কারিনা কাপুর খান।

ভারতীয় সংবাদ মাধ্যম জি-২৪ঘণ্টা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক অলৌকিক দেশাই-এর রামায়ণে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ১২ কোটি টাকা চেয়েছেন কারিনা। যদি পরিচালক এই পারিশ্রমিক দিতে রাজি হন, তাহলে এটাই কারিনার এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক হবে।

সূত্রের মাধ্যমে জানা গেছে, সাধারণত কারিনা প্রতি ছবির জন্য ৬-৮ কোটি টাকা নিয়ে থাকেন। এবার কারিনা এতটা বেশি টাকা চাওয়ায় কিছুটা হলেও ভাবাচ্ছে প্রযোজককে।

বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন। বর্তমানে তার পারিশ্রমিক ১৩ কোটি টাকা। শোনা যাচ্ছে সীতা হিসেবে দীপিকার নামও তালিকায় রয়েছে। তবে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অলৌকিক দেশাই-র এই ছবির নাম রাখা হয়েছে ‘সীতা’। ছবির গল্প লিখছেন বাহুবালীর চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!