সিলেটে পর পর ৪ বার মৃদু ভূমিকম্প অনুভূত সিলেটে পর পর ৪ বার মৃদু ভূমিকম্প অনুভূত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

সিলেটে পর পর ৪ বার মৃদু ভূমিকম্প অনুভূত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মে, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

সিলেটে পর পর চারবার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সর্বশেষ শনিবার (২৯ মে) বেলা ১১টা ৪০ মিনিটে চতুর্থবার  মৃদু  ভূমিকম্প অনুভূত হয়। এর আগে শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম, ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় এবং ১১টা ২৯ মিনিটে তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়।

তবে ঢাকা থেকে সিলেট আবহাওয়া অফিসকে কিছু না জানানোর কারণে ভূমিকম্পের বিষয়ে কিছু বলতে পারছেন না সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

শনিবার সকাল ১০টা ৩৭ মিনিটের সময় প্রথমে ভূমিকম্প অনুভব হয়। এ কম্পনের রেশ কাটতে না কাটতে ফের ১০টা ৫১ মিনিটে সামান্য কম্পন অনুভব হয়। এরপর ১১টা ৩০ মিনিটে তৃতীয়বার ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক চার মিনিট পর ১১টা ৩৪ মিনিটে চতুর্থবার ভূমিকম্প অনুভূত হয়।

জানা যায়, ভূমিকম্পের ধাক্কা বড় হলেও এর স্থায়িত্ব ছিল একেবারেই কম। প্রতিটি এক সেকেন্ডের কম বলেও ধারণা করা হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে তাৎক্ষণিক এর স্থায়িত্ব, উৎপত্তি এবং এর মাত্রা সম্পর্কে কিছুই জানাতে পারেনি। এদিকে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেটসহ এর আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!