সিরিয়ায় হাসপাতালে হামলা, নিহত ১৮ সিরিয়ায় হাসপাতালে হামলা, নিহত ১৮ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান

সিরিয়ায় হাসপাতালে হামলা, নিহত ১৮

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার আফরিন শহরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২৩ জন। শনিবার কুর্দি পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সদস্যরা ক্ষেপণাস্ত্র ও কামান হামলা চালায় বলে অভিযোগ করেছে তুরস্ক।

সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই হাসপাতালের। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এ ঘটনায় এখনো কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি। ঘটনার প্রকৃত কারণ বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। হামলায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!