সিনোভ্যাকের টিকা অনুমোদন দিলো ডব্লিউএইচও সিনোভ্যাকের টিকা অনুমোদন দিলো ডব্লিউএইচও – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল

সিনোভ্যাকের টিকা অনুমোদন দিলো ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া চীনের তৈরি দ্বিতীয় টিকা। মঙ্গলবার ডব্লিউএইচও টিকাটি অনুমোদন করার কথা জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ার অর্থ হলো– টিকাটি নিরাপত্তা, কার্যকারিতা ও প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে।

১৮ বছরের বেশি বয়সীদের দুই ডোজের এই টিকা দেওয়া হয়। প্রথম ডোজের চার সপ্তাহ পর এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে থাকে।

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে সিনোভ্যাকের টিকা। চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি জানিয়েছে, তারা মে মাসের শেষ নাগাদ দেশে-বিদেশে এই টিকার ৬০ কোটিরও বেশি ডোজ সরবরাহ করেছে এবং ৪৩ কোটি ডোজ এরই মধ্যে মানুষকে দেওয়া হয়েছে।

এর আগে ডব্লিউএইচও’র ‘স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ’ (এসএজিই) জানিয়েছিল এক পর্যালোচনা প্রতিবেদনে জানিয়েছিল, বিভিন্ন দেশে এই টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে টিকাটি ৫১ শতাংশ থেকে ৮৪ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত মে চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের তৈরি দুটি টিকার মধ্যে বিবিআইবিপি-করভি (BBIBP-CorV) জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!