সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার:

সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে নড়াইল আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি অসম্প্রদায়িক দেশ হিসাবে আমাদেরকে সবসময় নেত্রত্ব দিয়ে আসছে। যেন আমরা যার যার মত করে পরিবার নিয়ে বসবাস করতে পারি।

বাঁধাঘাট শ্রী শ্রী সর্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির সভাপতি শিশির কুমার বৈরাগীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা আরও বলেন, আমরা নড়াইলে অস্ম্রদায়িক হিসাবে সকলে মিলেমিশে বসবাস করি এখানে, আগামীতেও সবাই মিলে মিশে চলতে পারব এটা আমার বিশ্বাস।

মাশরাফি বলেন, বাঁধাঘাট এলাকায় অবৈধ স্থাপনা থাকলে তা নিজেদের উদ্দোগে সরিয়ে নেওয়ার আহ্বান জানান। বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ বেড়াতে আছে তারা যেন এখানে এসে একটা ভালো পরিবেশ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। মন্দিরের সার্বিক উন্নয়নের আশ্বাসও দেন তিনি এসময়।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, কালিয়া পৌরসভার মেয়র ওহিদুজ্জামান হিরা, সমাজ সেবক প্রকৌশলী শৈলেন্দ্র নাথ সাহা, বাঁধাঘাট শ্রী শ্রী সর্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির নিলাংশু শেখর নিপু।

আরও পড়ুন: 

নড়াইলে বাঁধাঘাট শ্রী শ্রী সর্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের উদ্বোধন

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!