শেষ হল নড়াইল সরকারি মহিলা কলেজে জমি অধিগ্রহণ শেষ হল নড়াইল সরকারি মহিলা কলেজে জমি অধিগ্রহণ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান

শেষ হল নড়াইল সরকারি মহিলা কলেজে জমি অধিগ্রহণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল জেলার নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ নড়াইল সরকারি মহিলা কলেজে ৭৯ শতাংশ জমি অধিগ্রহণ,সীমানা নির্ধারন এবং হস্তান্তর সুসম্পন্ন হয়েছে।

গতকাল জমি হস্তান্তর ও সীমানা নির্ধারনে উপস্হিত ছিলেন ভূমি অধিগ্রহন কর্মকর্তা ও সহকারী কমিশনার সন্জয় ঘোষ, কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ(সাবেক) এস এম নজরুল ইসলাম, আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মনির মল্লিক, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহীদ লতিফ এবং উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক হাফিজুল নীলু,আল আমিন সহ কলেজের শিক্ষার্থী, কর্মচারী ও শিক্ষকবৃন্দ।
প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এস এম নজরুল ইসলাম বলেন, শুরু হতে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ কলেজটি একটি সম্মানজনক স্হানে এসে পৌঁছেছে। কলেজের শুরু হতে সকল উন্নয়নমূলক কাজে তিনি সংশ্লিষ্ট ছিলেন বলে জানান।
সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান জানান, অত্র কলেজে যোগদানের পর হতে তিনি কলেজের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জোর চেষ্টা শুরু করেন এবং তারই ধারাবাহিকতায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেন। অনেকগুলি ধাপ এবং প্রক্রিয়া শেষে জমি অধিগ্রহণ সুসম্পন্ন হওয়ায় তিনি অনেক বেশী আনন্দিত।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

কলেজের সাবেক শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ নাজমুল হুসাইন রনি বলেন, নিজ জেলার এবং সাবেক কর্মস্থলের এমন উন্নয়নমূলক কাজের শুরু হতে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পেরে তিনি গর্বিত।
জমি অধিগ্রহণ কমিটির সদস্য মাহমুদুর রহমান বলেন, নীরলস শ্রমের ফসল আজকের এই জমি অধিগ্রহণ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক মাউশি, শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অধিগ্রহণকৃত জমিতে প্রাচীর এবং আধুনিক ভবন নির্মিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!