শেখ হাসিনা মনোনীত প্রার্থীকেই আমি আমার প্রার্থী হিসাবে সবসময় মেনে নিয়েছি – মাশরাফি শেখ হাসিনা মনোনীত প্রার্থীকেই আমি আমার প্রার্থী হিসাবে সবসময় মেনে নিয়েছি – মাশরাফি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান

শেখ হাসিনা মনোনীত প্রার্থীকেই আমি আমার প্রার্থী হিসাবে সবসময় মেনে নিয়েছি – মাশরাফি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, শেখ হাসিনা মনোনীত প্রার্থীকেই আমি আমার প্রার্থী হিসাবে সবসময় মেনে নিয়েছি। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক “মাশরাফী বিন মোর্ত্তজা-এম.পি” আইডিতে তিনি এসব কথা বলেন।
নড়াইল নউজ ২৪.কম এর পাঠকদের জন্য মাশরাফী বিন মোর্ত্তজা স্টাটাসটি হবুহু তুলে ধরা হলো:
মাশরাফী বিন মোর্ত্তজা-এম.পি লিখেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম
সম্মানিত নেতৃবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯৪,নড়াইল-২ আসনের অন্তর্গত নড়াইল সদর উপজেলাধীন প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন/হবেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভকামনা রইলো।
আপনাদের অবগতির জন্য আমি সবিনয়ে জানাচ্ছি যে, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকেই আমি আমার প্রার্থী হিসাবে সবসময় মেনে নিয়েছি এবং এবারও সেই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মাশরাফী লেখাটি হুবহু

নড়াইল জেলা আওয়ামী লীগের সম্মানিত সকল নেতা এবং কর্মীর প্রতি আমার বিনীত আবেদন এই যে, আপনারা একে অপরের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে কোনপ্রকার অপ্রত্যাশিত বা অগ্রহণযোগ্য কাজ করা বা করতে কাউকে প্ররোচিত করা থেকে বিরত থেকে ইতিবাচক রাজনীতির মাধ্যমে আপনাদের যার যার অবস্থান তুলে ধরবেন। যার ফলে একটি সুষ্ঠু,সুন্দর পরিবেশ তৈরি হবে। আরেকটি অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে প্রার্থী করবেন তাকেই যোগ্য প্রার্থী হিসাবে আপনারা মেনে নিবেন।
আর আমার সাথে দেখা করা বা কথা বলার জন্য আপনাদের ব্যস্ত হওয়ার কোন প্রয়োজন নাই।আপনারা চাইলেই আমি কথা বলতে প্রস্তুত আছি তবে আমার নিজের মতো করে কোন কিছু প্রস্তাব রাখার কোন সুযোগ নাই। আমি আমার অবস্থান থেকে নড়াইল জেলা আওয়ামী লীগকে বরাবরের মতো সর্বাত্বক সহযোগিতা করার আশা পুনঃব্যক্ত করছি এবং যেভাবে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশ থাকবে সেভাবেই কাজ করবো ইনশাআল্লাহ।
আমি বিনয়ের সাথে বলছি, আমি কোন প্রার্থীকেই প্রতিপক্ষ হিসাবে দেখিনা এবং জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকেই সবসময় আমার প্রার্থী হিসাবে মেনে নিয়ে কাজ করি এবং সামনের দিনেও তাই করবো ইনশাআল্লাহ।
তাই আপনাদের প্রতি বিনীত নিবেদন,আপনি/আপনারা যদি আমার সাথে কথা বলতে চান আমার দরজা সবসময় খোলা তবে আপনি/আপনারা আমাকে নির্দিষ্ট করে প্রার্থী তৈরি করার এ ধরনের কোন প্রস্তাব দেওয়া থেকে বিরত থাকবেন।
পরিশেষে আবারো বলছি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীই হবে আমার প্রার্থী।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!