‘রাধে’ সিনেমার ৪ শো-তে টিকিট বিক্রি ২২টি ‘রাধে’ সিনেমার ৪ শো-তে টিকিট বিক্রি ২২টি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান

‘রাধে’ সিনেমার ৪ শো-তে টিকিট বিক্রি ২২টি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

গেল ঈদে ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ ছিলো তুঙ্গে। কিন্তু মুক্তির পর তা যেন হতাশায় পরিণত হলো। ওটিটিতে মুক্তি পাওয়া সেই ছবিটি নতুন করে দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল।

গত অর্থাৎ ১১ জুন দু’টি হলে মুক্তি পেয়েছে সালমানের ‘রাধে’। একটি মালেগাঁওয়ের ড্রাইভ-ইন সিনেমায় এবং ঔরঙ্গাবাদের একটি সিনেপ্লেক্সে। ড্রাইভ-ইন সিনেমায় সাড়ে ৭টা ও সাড়ে ৯টার শো ছিল। ঔরঙ্গাবাদে ১২টা, ৩টে, ৬.১৫ এবং সাড়ে ৯টার শোয়ে দেখা যাচ্ছে ‘রাধে’।

জানা গেল, ড্রাইভ-ইন সিনেমায় প্রথম দিনের দর্শক সংখ্যা ছিলো মাত্র ২২জন, যারা গাড়িতে বসে ছবিটি দেখেন। সঙ্গে ভর্তি হয় হলের ৪০টি আসন। এমনকী দর্শক না থাকায় সাড়ে ৯টার শো-টি বাতিলই করতে হয়। ঔরঙ্গাবাদের হাল আরও করুণ।

হলমালিক ভারতীয় গণমাধ্যমে জানাচ্ছেন, চারটি শোয়ের মাত্র ২২টা টিকিট বিক্রি হয়েছে। ফলে তারা চারের বদলে দু’টি শো চালানোর পরিকল্পনা করছেন। ভাইজানের কানে এসব খবর গেলে কিন্তু সর্বনাশ! ‘দাবাং’ মূর্তি ধারণ করতেই পারেন। নিন্দুকরা মুচকি হেসে অবশ্য বলছেন, “রাধে, রাধে।”

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!