যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্রুত পরমাণু আলোচনা চায় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্রুত পরমাণু আলোচনা চায় – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্রুত পরমাণু আলোচনা চায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ইরানের সঙ্গে বৈশ্বিক পরাশক্তিগুলোর করা পরমাণু চুক্তি টিকিয়ে রাখতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শিগগিরই আলোচনায় বসার আহ্বান জানিয়েছে । আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সমঝোতা বৈঠক শুরুর বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ইরানের ওপর। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে আলোচনায় আগ্রহের কথা জানান।

কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, তেহরান কতটা দ্রুত আগ্রহ দেখাচ্ছে, তার ওপর নির্ভর করছে ওয়াশিংটনের আলোচনার টেবিলে বসার বিষয়টি।

‘আমরা পরিষ্কার করে বলেছি, আমরা প্রস্তুত আছি এবং আলোচনার টেবিলে দর-কষাকষি করার মতো সঙ্গী পাওয়া মাত্রই আমরা ভিয়েনায় ফিরতে পারব’, বলেন প্রাইস।

ইরানের সঙ্গে ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) নামে চুক্তিতে সই করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন।

চুক্তির শর্ত অনুযায়ী, ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। বিনিময়ে ইরান পরমাণু সমৃদ্ধকরণ কমিয়ে দেবে।

এতে বিপত্তি তৈরি হয় ২০১৮ সালে। ওই বছর ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে যান। এর পরিপ্রেক্ষিতে চুক্তিতে নির্ধারিত মাত্রার বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকে ইরান।

বারাক ওবামার আমলে হওয়া চুক্তিতে ফেরত যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্পের উত্তরসূরি বাইডেন। এ নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছয় রাউন্ড পরোক্ষ আলোচনা হলেও চুক্তি পুনরুজ্জীবিত করার কোনো পথ তৈরি হয়নি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!