যুক্তরাষ্ট্রের করোনা চিকিৎসা সামগ্রী বাংলাদেশের পথে যুক্তরাষ্ট্রের করোনা চিকিৎসা সামগ্রী বাংলাদেশের পথে – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

যুক্তরাষ্ট্রের করোনা চিকিৎসা সামগ্রী বাংলাদেশের পথে

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
ছবি সংগৃহীত

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

যুক্তরাষ্ট্র করোনা মোকাবিলায় বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দেয়ার যে ঘোষণা দিয়েছিল তা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে। শনিবার ঢাকার উদ্দেশে ওইসব সামগ্রী বিমানে তুলে দিয়েছে দেশটি।

এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) মাধ্যমে ‘জীবন রক্ষকারী’ এই চিকিৎসা সামগ্রী ট্রেভিস এয়ার ফোর্স বেস থেকে স্থানীয় সময় সন্ধ্যায় বিমানে তোলা হয়।

এ প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের গভীর মূল্য দেই আমি। এই সহায়তা মজবুত এবং ক্রমবর্ধমান সম্পর্কের উদাহরণ।’

এদিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। করোনা এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন বিভাগীয় হাসপাতালে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মারা যাচ্ছেন, ভর্তি হচ্ছেন। শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫৮ জনে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!