
স্টাফ রিপোর্টার, নড়াইল
ন্যাশনাল পিপিল পার্টি(এপিপি)র চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করছি। ধানের শীষের পক্ষে প্রচারনা চালাচ্ছি। যাকে ধানের শীষ প্রতিক দেয়া হবে তাকে নির্বাচিত করতে হবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল টাউনবাড়ি কালী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বান অনুষ্ঠিত হবে। আমরা নড়াইলবাসী নড়াইল- ২ আসন টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চায়। এজন্য সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। টাউন কালিবাড়ি পূজা মণ্ডপ ও মিতালী সংঘ পূজা মণ্ডপে ২ লাখ টাকার অনুদান প্রদানের ঘোষনা দেন।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
এসময় নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত, এনপিপি নেতা আনোয়ার হোসেন খান, শরীফ মুনির হোসেন, বেলাল আহম্মেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুন্ডু, অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি নড়াইলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।