মিয়ানমারের গৃহহীন প্রায় ১ লাখ মানুষ – জাতিসংঘ মিয়ানমারের গৃহহীন প্রায় ১ লাখ মানুষ – জাতিসংঘ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

মিয়ানমারের গৃহহীন প্রায় ১ লাখ মানুষ – জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

সামরিক অভ্যুত্থান পীড়িত দেশ মিয়ানমারের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনী ও বিদ্রোহী বিভিন্ন গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মঙ্গলবার জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।
গত ফেব্রুয়ারি মাসে সামরিক জেনারেলদের হাতে অং সান সুচির সরকারের পতনের পর থেকে মিয়ানমারে বিশৃংখলা লেগেই রয়েছে এবং দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। ২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতি করার জন্য সুচির সরকারকে অভিযুক্ত করা হয়।
দেশটির বিভিন্ন কমিউনিটির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, বিশেষকরে শহরতলিগুলোতে পুলিশের হাতে অনেক মানুষ প্রাণ হারায়। এসব এলাকায় স্থানীয় কিছু মানুষ ‘প্রতিরক্ষা বাহিনী’ গড়ে তুলেছে।
মঙ্গলবার জাতিসংঘের মিয়ানমার দপ্তর জানায়, দেশটির বেসামরিক বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক বাছবিচারহীন হামলা ও ব্যাপক সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় থাই সীমান্তবর্তী কায়াহ রাজ্যে এ দমনপীড়ন চালানো হয়।
তারা আরো জানায়, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়কেন্দ্র ও স্বাস্থ্য সেবা প্রয়োজন। এছাড়া নিরাপত্তা বাহিনী এসব এলাকায় চলাফেরার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করায় অতি প্রয়োজনীয় সাহায্য সরবরাহ বিলম্বিত হচ্ছে।
কায়াহ রাজ্যের স্থানীয় বাসিন্দারা বিভিন্ন গ্রামে মোতায়েন করে রাখা কামান ব্যবহার করে গোলা বর্ষণ করার জন্য সামরিক বাহিনীকে দায়ী করে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!