ভারতে ফের মৃত্যু তিন হাজার ছাড়াল ভারতে ফের মৃত্যু তিন হাজার ছাড়াল – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান

ভারতে ফের মৃত্যু তিন হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
ফাইল ছবি

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে তাণ্ডব চালাচ্ছে মহামারি করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৪৪ হাজার ৮২ জন।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৫২৯ জন। এ নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৮৭৯ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জন। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার ৮৪৯ জন।

ভারতে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ৮৪ হাজার ৪২১টি। এনিয়ে দেশটিতে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৭৪ হাজার ১৪২টি। একদিনে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৭৮ শতাংশ।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ভারতে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছিল। ওইদিন ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৭১৩ জনের মৃত্যু এবং ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জন শনাক্ত হয়েছিলেন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭ হাজার ৭১ জন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!