ভারতে তরুণীকে নির্যাতন: যশোরে অভিযুক্ত ২ জনের বাড়ি ভারতে তরুণীকে নির্যাতন: যশোরে অভিযুক্ত ২ জনের বাড়ি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

ভারতে তরুণীকে নির্যাতন: যশোরে অভিযুক্ত ২ জনের বাড়ি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১
সংগ্রহীত

 নড়াইল নিউজ ২৪.কম:

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের মধ্যে ২ জনের বাড়ি যশোরে বলে জানা গেছে। তারা হলেন- আলামিন (২৪) এবং তানিয়া (২০)। এদের মধ্যে আলামিনের বাড়ি যশোর শহরের চাঁচড়া মধ্যপাড়া এলাকায়। আর তানিয়ার অভয়নগর উপজেলার নওয়াপাড়ায়। ভাইরাল হওয়া ভিডিও দেখে পরিবারের সদস্যরাই তাদের শনাক্ত করেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, গত ২১ মে বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। নির্যাতনে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করে ভারতের পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই একই গ্রুপের এবং বাংলাদেশি বলে উল্লেখ করা হয়।

এই ঘটনাটি প্রচার হওয়ার পর নির্যাতিতার বাবা ঢাকার হাতিরঝিল থানায় মানবপাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। এরপরেই নির্যাতনের ওই ভিডিও দেখে আলামিন ও তার কথিত স্ত্রী তানিয়াকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

এদিকে আলামিনের স্বভাবচরিত্র ভালো না জানিয়ে তার বাবা মনু মিয়া বলেন, প্রায় সময় আলামিনের কাছে আসা লোকজন আমার ঘরে বসেই ইয়াবা খেতো। এসব কারণে বিরক্ত হয়ে প্রায় ৮ মাস আগে আলামিনকে বাড়ি থেকে বের করে দেই। শুনিছি, সে ভারতে গেছে, তার বউ বাপের বাড়ি। তার সাথে আমাদের কোনোরকম যোগাযোগ নেই।

‌‘দুই বিয়ে করা আলামিনের ২ সংসরে দুটি সন্তান আছে। তানিয়াকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ভারতে নিয়ে যান আলামিন।’

এদিকে বাবা মনু মিয়া আলামিনের ২ বিয়ের কথা বললেও স্থানীয়রা বলছেন তিনি ৩ টি বিয়ের করছেন। তার তৃতীয় স্ত্রী নাম শারমিন।

এবিষয়ে যশোরের চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান সাংবাদিকদের জানান, তিনি নির্যাতনের ঘটনাটি শুনেছেন। তবে এর সাথে আমার কর্ম এলাকার কেউ জড়িত কি-না জানা নেই।

প্রসঙ্গত, বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার এক তরুণীকে ভারতের কেরালা রাজ্যে নিয়ে যৌন নির্যাতন এবং ওই নির্যাতনের ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশেরই রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৬) নামে এক যুবক জড়িত বলে সত্যতা পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। অভিযুক্ত যুবক রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!