প্রকল্পে ধীরগতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা – প্রধানমন্ত্রী প্রকল্পে ধীরগতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা – প্রধানমন্ত্রী – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল

প্রকল্পে ধীরগতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা – প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পে ধীরগতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন । মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়নে যারা অনিয়ম করেছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জড়িতদের যারা অবসরে গেছেন প্রয়োজন হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

এম এ মান্নান আরও বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কাজ শেষ করতে চূড়ান্তভাবে নোটিশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। যারা এই প্রকল্পের বিলম্বের ক্ষেত্রে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি এই সময়ের মধ্যে চলমান কাজটা শেষ করতে বলেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু কারখানার ভেতরে করলে চলবে না। কারখানা এলাকায় ইটিপি স্থাপন করতে হবে। এছাড়া কোনো প্রকল্পে বৈদেশিক সহায়তা না পেলে রিজার্ভ থেকেও ঋণ নেওয়া যেতে পারে। তবে সেই ঋণ পরিশোধ করতে হবে রির্জাভ থেকে। এছাড়া, দেশের সব এলাকায় সমানভাবে উন্নয়নকাজ করতে হবে। যাতে কোনো এলাকা অবহেলিত না হয়। নদী, খাল নিয়মিত ড্রেজিংয়ের নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক বৈঠকে সোনালি ৭৫ উপলক্ষে প্রধানমন্ত্রীকে কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি জাতিসংঘের এসডিজি পুরস্কার পাওয়ায় তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!