খেলাধুলা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করবে নড়াইলের পুলিশ সুপার খেলাধুলা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করবে নড়াইলের পুলিশ সুপার – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

খেলাধুলা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করবে নড়াইলের পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মে, ২০২১

স্টাফ রিপোর্টার:

নড়াইলে পুলিশের কেরাম বোর্ড  খেলা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ লাইনে খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, খেলা-ধুলা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করবে। প্রতিদিন এক ঘেয়েমী কাজ করতে করতে আমাদের মানসিক অবস্থা ভালো থাকে না। আমরা ডিউটির ফাঁকে ফাঁকে বিভিন্ন খেলাধুলার আয়োজন করি তাহলে আমাদের পুলিশ সদস্যদের মনটা চাঙ্গা থাকবে, তাদের মনটা সতেজ থাকবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাপাশি এভাবে খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইলিয়াস হোসেন, ডিবি ওসি সুকান্ত সাহাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ খেলোয়াড় নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ২৮ টি প্রতিযোগিদল অংশগ্রহণ করছেন। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকেলে এ প্রতিযোগিতা শেষ হবে বলে জানাগেছে।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!