নড়াইলে দুগ্ধ দিবস উপলক্ষে শিশুদের মাঝে প্যাকেট দুধ বিতরন নড়াইলে দুগ্ধ দিবস উপলক্ষে শিশুদের মাঝে প্যাকেট দুধ বিতরন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে দুগ্ধ দিবস উপলক্ষে শিশুদের মাঝে প্যাকেট দুধ বিতরন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালন উপলক্ষে শিক্ষার্থীর মাঝে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরণ করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মারুফ হাসান। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার:

নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালন উপলক্ষে সপ্তাহব্যাপি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় এতিম শিশুসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১শ’ শিশু শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরণ করা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে বুধবার বেলা ১১টায় নড়াইল সরকারি শিশু পরিবারের ৫০জন এতিম শিশু এবং বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১হাজার ৫০জন শিশু শিক্ষার্থীর মাঝে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরণ করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মারুফ হাসান।
এ সময় সমাজসেবা অফিসার সুজাউদ্দিন, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জিল্লুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!