নড়াইলে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন নড়াইলে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াইলে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়ায় ২১৯ নারীকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়নে দুইমাসব্যাপী ওই প্রক্ষিণের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এটি বাস্তবায়ন করে মেসার্স নুর অ্যান্ড তাজমহল।

বৃহস্পতিবার লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণার্থীর মধ্যে পুরস্কার ও সম্মানী বিতরণ করা হয়। এতে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার।

শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এম সালাহ উদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান, ইউএনও রোসলিনা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার প্রমুখ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!