নড়াইলে আইনজীবিদের মাস্ক দিল এসএসসি ৮৬ ব্যাচ নড়াইলে আইনজীবিদের মাস্ক দিল এসএসসি ৮৬ ব্যাচ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল

নড়াইলে আইনজীবিদের মাস্ক দিল এসএসসি ৮৬ ব্যাচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
আইনজীবিদের মুখে মাস্ক পরিয়ে দিলো এসএসসি ৮৬ ব্যাচরে বন্ধরা

 স্টাফ রিপোর্টার :

করোনা প্রতিরোধে দীর্ঘ ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে এস এসসি ১৯৮৬ ব্যাচ। মঙ্গলবার (৩১আগষ্ট) দুপরে নড়াইল আইনজীবি সমিতি মিলনায়তনে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এসসি ৮৬ ব্যাচের বন্ধু সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন।

এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.উত্তম কুমার ঘোষ,সাধারন সম্পাদক মাহামুদুল হাসান কায়েস,অতিঃ পিপি এড.রমা রানী রায়,এড.কাজী বশিরুল হক প্রমুখ।

এস.এস.সি ৮৬ ব্যাচের নড়াইলের বন্ধু শিক্ষক শক্তিপদ বিশ্বাস,এড.জাহিদুল ইসলাম প্রিন্স,মো.জালাল হোসেন,তানজীর হোসেন উপস্থিত আইনজীবিদের মুখে মাস্ক পরিয়ে দেন।

নড়াইল এস এসসি ১৯৮৬ ব্যাচের পক্ষ থেকে জানায়ায়,সাংবাদিক,আইনজীবি,শিক্ষক,গাড়ি চালক সহ করোনা প্রতিরোধে অগ্রভাগের দেড় হাজার মানুষকে বহুব্যবহারযোগ্য মাস্ক বিতরণ করা হবে। ৮৬ ব্যাচের বন্ধু ব্যবসায়ী নাদিরা পারভীন শিল্পীর উপহার এবং দেশের বিভিন্ন স্থানে থাকা নড়াইলের বন্ধুদের চাদায় মাস্ক বিতরণ কার্যক্রম হচ্ছে।

৮৬ ব্যাচের বন্ধু সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন বলেন, “মানুষ মানুষের জন্য ”এসএসসি ১৯৮৬ বন্ধুদের একত্রিত করে সেবামূলক সহ নানা উদ্দীপনা মূলক করতে চলতি বছরের মার্চে এস এসসি ১৯৮৬ ব্যাচের নড়াইল গ্রুপ গঠন করা হয়।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!