নড়াইলের সাবেক জেলা প্রশাসক জহুরুল হক টাকার বিনিময়ে চাকরি দেন ! নড়াইলের সাবেক জেলা প্রশাসক জহুরুল হক টাকার বিনিময়ে চাকরি দেন ! – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল

নড়াইলের সাবেক জেলা প্রশাসক জহুরুল হক টাকার বিনিময়ে চাকরি দেন !

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
ছবি সংগৃহীত

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

নড়াইলের সাবেক জেলা প্রশাসক ও বর্তমান জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহুরুল হক টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের কাছে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা সরবরাহ করেন  এমন অভিযোগ পেয়ে তার কার্যালয়ে অভিযান চালিয়ে প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের এনফোর্সমেন্ট বিভাগ সোমবার অতিরিক্ত সচিব জহুরুল হকের কার্যালয়ে এই অভিযান চালায় বলে নিশ্চিত করেন সংস্থাটির উপ-পরিচালক আরিফ সাদেক।

তিনি আরও জানান, জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগে তার কার্যালয়ে অভিযান চালায় দুদক। তাকে শোকজও করা হয়েছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক ঢাকা-১-এর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

ফাইল ছবি

আরিফ সাদেক বলেন, অভিযানের সময় দুদক টিম ওই অফিস পরিদর্শন করে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ এ সংক্রান্ত বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করে।

এ প্রসঙ্গে অভিযুক্ত এমডি, পরিচালক (প্রশাসন) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। সত্যতা উদঘাটনের জন্য এ সংক্রান্ত আরও তথ্য প্রমাণ ও রেকর্ডপত্র সংগ্রহ করে বিস্তারিত পর্যালোচনা শেষে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে দুদক টিম।

দুদক সূত্র জানায়, দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আসা অভিযোগের ভিত্তিতে সারা দেশে সোমবার মোট ১০টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ (২টি অভিযান, ৮টি দপ্তরে পত্র প্রেরণ) করে দুদক।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!