নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, কালিয়া, নড়াইল

নড়াইলের নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে যোগানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদ ফিরোজ শেখের ছেলে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান জানান, ১০ দিন আগে ডুমুরিয়া গ্রামের শওকত মোল্লার সাথে গাছ বেচাকেনা নিয়ে রাসেল মোল্লার সাথে কথা কাটাকাটি হয়। পরে সোমবার রাতে ডুমুরিয়া বাজারে শওকত মোল্লার মামা ইমদাদ শেখ রাসেলের কাছে বিষয়টি শুনতে যান। এসময় রাসেল ও তার লোকজন এমদাদ শেখকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা এমদাদ শেখকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম বলেন, বিষয়টির খবর শোনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। নড়াগাতি থানার সাথে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!